Folk Collection

লোকসঙ্গীত সংগ্রহ

এই সংগ্রহটিতে রয়েছে তিনটি পর্বে মোট ১৬টি লোকসঙ্গীত। বাংলার লোকসঙ্গীতের বৈচিত্র্য আশ্চর্যজনক বৃহৎ। সাধনসঙ্গীত ছাড়াও বিভিন্ন কর্ম ও কর্মবিরতির গান বাংলা লোকসঙ্গীতের সম্পদ।

তিনটি পর্বে এই লোকসঙ্গীত সংগ্রহে রয়েছে বারোমাস্যা, ভাটিয়ালি, মারিফতি, ঝুমুর, দরবারি ঝুমুর, বিচ্ছেদি, গোষ্ঠগান, ধামাইল, চটকা, উত্তরবঙ্গের মেয়েলি গান ও নিবারণ পণ্ডিতের গান।

Folk Collection - Part 1

এই সংগ্রহটিতে রয়েছে ৫টি বিভিন্ন ধরণের লোকসঙ্গীত – বারোমাস্যা, ভাটিয়ালি, মারিফতি, বিচ্ছেদি ও দরবারি ঝুমুর। বাংলার সাধারণ মানুষের জীবনের দৈনন্দিন সুখ দুঃখের কথার সাথে সাথে গভীর দর্শনের কথা, উভয়েই সহজিয়া কাব্যে ও সুরে ধরা দিয়েছে এই গানগুলিতে।

গানের বিবরণ

গোয়ালপাড়িয়া বারোমাস্যা

বছরের প্রতিটি মাসের বিবরণাত্মক গানকে বারোমাস্যা গান বলে। এই গানটি উত্তরবঙ্গের গোয়ালপাড়া অঞ্চলের গান। সারা বছর ধরে মানুষের সুখ এবং দুঃখের জীবনের কথা এই গানের উপজীব্য।

ভাটিয়ালি গান। ভাটির সময় মাঝির কর্মবিরতির অবসরে তার মনের কথা ভাটিয়ালি গানের সাধারণ বিষয়। এই গানটিতে অপূর্ব রূপকের মধ্যে দিয়ে জীবনের গভীর বোধের কথা ফুটে উঠেছে।

সৃষ্টিতত্ব বিষয়ক মারিফতি গান। মারিফতি গান আধ্যাত্মিক তত্বমূলক গান বা লোকায়ত সাধনসঙ্গীত। এই গানে সহজিয়া পদ্ধতিতে মারিফতি দর্শনের কথা বলা হয়ে থাকে।

ভাটিয়ালি সুরে বিচ্ছেদি গান। বিচ্ছেদি ভাটিয়ালি গানের একটি বিশেষ বিভাগ। লৌকিক এবং আধ্যাত্মিক বিচ্ছেদ এবং তদজনিত বিরহ এই ধরণের গানের বিষয়। 

দরবারি ঝুমুর। ঝুমুর পুরুলিয়া অঞ্চলের গান। রাজা ও জমিদারদের আসরে পরিবেশনের জন্য রচিত কিছু ঝুমুরের মধ্যে মার্গসঙ্গীতের ব্যবহার দেখা যায়। এই ধরণের ঝুমুরকে দরবারি ঝুমুর বলে।

Folk Collection - Part 2

এই সংগ্রহটিতে রয়েছে ৫টি লোকসঙ্গীত। পুরুলিয়ার ঐতিহ্যবাহী একটি দরবারি ঝুমুর এবং দু’টি লোকায়ত ঝুমুর রয়েছে। এই সংগ্রহের শেষ দুটি গান বিশেষ উল্লেখযোগ্য – একটি উত্তরবঙ্গের মেয়েলি গান এবং শেষটি প্রাসঙ্গিক মূল্যবৃদ্ধি নিয়ে রচিত নিবারণ পণ্ডিতের গান।

গানের বিবরণ

ঝিঙালতে কোমর বেড়ি

দরবারি ঝুমুর। ঝুমুর পুরুলিয়া অঞ্চলের গান। আগেকার দিনের রাজা ও জমিদারদের আসরে পরিবেশনের জন্য রচিত কিছু ঝুমুরের মধ্যে মার্গসঙ্গীতের ব্যবহার দেখা যায়। এই ধরণের ঝুমুরকে দরবারি ঝুমুর বলে।

উত্তরবঙ্গের কুচবিহার অঞ্চলের ভাওয়াইয়া গান।

ঝুমুর গান। রাঢ়বঙ্গের মানুষের দৈনন্দিন জীবনধারনের সমস্যার কথা এই গানে বিস্তারে ফুটে উঠেছে। স্থানীয় এলাকায় কাজের অভাব থাকায় অন্য প্রদেশে কাজের সন্ধানে যাওয়ার প্রসঙ্গ এসেছে এই গানে।

উত্তরবঙ্গের মেয়েদের গান। মেয়েদের গানগুলি লোকসঙ্গীতে বিশেষ জায়গা অধিকার করে। মেয়েদের নিজস্ব সমস্যা ও সুখ দুঃখের কথা এই গানগুলিতে ফুটে ওঠে।

নিবারণ পণ্ডিতের গান। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রচিত।

Folk Collection - Part 3

এই সংগ্রহটিতে রয়েছে ৬টি লোকসঙ্গীত। এই সংগ্রহে সংকলিত হয়েছে ঝুমুর, গোষ্ঠগান, ধামাইল, ভাটিয়ালি ও চটকা।

গানের বিবরণ

ক্ষেতে বুনলি ধান

ঝুমুর গান। পুরুলিয়া, বাঁকুড়া তথা বৃহত্তর রাঢ়বঙ্গ অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনধারনের সমস্যার কথা এই গানে বিস্তারে ফুটে উঠেছে।

গোষ্ঠ গান। রাখালদের গোচারণের বিষয় সম্বন্ধিত লোকগানগুলির ভাব অনন্য। মূলতঃ যশোদা, কৃষ্ণ, বলরাম এই চরিত্রগুলির উল্লেখ গোষ্ঠগানের বিষয়বৈশিষ্ট্য।

ধামাইল গান। মেয়েদের জীবনের নিজস্ব অনুভবের কথা ধামাইল গানের মধ্যে দিয়ে প্রকাশিত। মুলতঃ বিয়ের সময় গাওয়া হলেও বিয়ের বিষয় ছাড়াও অন্যান্য অনুভবের কথা ধামাইল গানে পাওয়া যায়।

ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ঝুমুর গান। ঝুমুর গানের সঙ্গে নাচ অঙ্গাঙ্গী জড়িত। এই গানটির কথায় প্রাকৃতিক বর্ণনার সাথে নাচের প্রসঙ্গে এসেছে।

আধ্যাত্মিক তত্ব বিষয়ক ভাটিয়ালি গান। ভাটিয়ালি গানের মানবপ্রেমের সাথে ঐশ্বরিক প্রেমের তত্বও অতি সহজ সাধারণ রূপকের মাধ্যমে পরিবেশিত হয়।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি অঞ্চলের চটকা গান। জীবনের বঞ্চনা ও অসহায়তার কথা এই গানটির বিষয়।

Tapan Tapadar is a Kolkata-based folk singer, a voice shaped as much by the streets of Bengal as by the guidance of the folk tradition’s finest custodians.

Tapan Tapadar

Typically replies within a day